BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

TAPAS ROY

তাপস রায়

জন্ম ১৯৭৫, হুগলী জেলার গোঘাট থানার অন্তর্ভূক্ত সন্তা গ্রামে! কালীপুর (আরামবাগ) নেতাজী মহাবিদ্যালয় থেকে বাংলা অনার্স পাশ করেন। বর্ধমান, বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, বিএড. বি.এল.আই.এস., এম.ফিল. এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার জীবন শুরু করেন হুগলী বিদ্যালয়ে। অধ্যাপনা জীবন শুরু বাকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ে । বর্তমানে এ মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন গবেষণাধর্মী লেখা লেখেন।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830081443
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥