BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

TAPANKUMAR RAY

তপনকুমার রায়

জন্ম ১৯৫৫, মেদিনীপুরের তেরপেখিয়া।  পিতা কবিরাজ ব্ৰজকান্ত রায় ভিষগরত্ন।  মাতা অমিয়প্রভা। পৈতৃক নিবাস ঢাকা বিক্রমপুর।  কৈশোর কেটেছে উত্তরবঙ্গের কোচবিহার শহরে।  বর্তমান বসবাস দুর্গাপুরে।  বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.এ., বি.এড. ও পি.এইচ.ডি.।  জীবিকার অভিজ্ঞতা বিচিত্র। শিলচরে চা-বাগানে ম্যানেজার।  আসানসোলে  দৈনিক পত্রিকার সাব-এডিটর।  দুর্গাপুরে সাপ্তাহিক পত্রিকার সংযুক্ত সম্পাদক।  বর্তমানে মানকর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত।  ‘অনুগ্রহ করে শুনুন’, ‘আলোকিত দাহ’, ‘দিনযাপনের দিনলিপি’ উলেখযোগ্য কাব্যগ্রন্থ।  লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।  প্রথমে ‘নবাঙ্কুর', বর্তমানে ‘আলোর পাখি’ নামে সাহিত্য-সংস্কৃতির পত্রিকা প্রকাশ করে চলেছেন।  ‘কলেজস্ট্রীট’, ‘আরম্ভ’ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830081443
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥