BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

PINKI BASAK

পিংকি বসাক

জন্ম ২৮ আনুয়ারী, ১৯৮৪, ফুলিয়া, নদীয়া।  ‘সাংবাদিকতা’য় স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘মিডিয়া স্টাডিজ’-এ স্নাতকোত্তর।  ছোটবেলাতেই লেখার জগতে প্রবেশ।  স্কুল ও কলেজ জীবনে পড়াশোনার পাশাপাশি সমস্তরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ, মহানায়ক উত্তমকুমার প্রতিষ্ঠিত ‘শিল্পী সংসদ’এর ‘উত্তম-শিল্পী-বার্তা’র লেখা শুরুর মধ্যে দিয়ে একে একে ‘দৈনিক স্টেটসম্যান’, ‘বর্তমান’ সংবাদপত্রে দীর্ঘদিন লেখালেখি।  ধ্রুপদী নৃত্য, আবৃত্তি, ছবি আঁকা, বই পড়া অন্যতম শখ।  জীবনে ঝুঁকি ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন।  নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমই তার জীবনের মূল চাবিকাঠি।  প্রথম প্রকাশিত বই ‘নারীর সাতকাহন’, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৭।  সাম্প্রতিককালে পারিবারিক বনেদী ব্যবসাকে নতুন রূপে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ‘প্রিয়স্মিতা হান্ডলুম’–এর কর্ণধার হিসেবে ভিন্ন ভূমিকায় আত্মপ্রকাশ।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830081443
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥