BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

HIREN CHATTOPADHYAY

হীরেন চট্টোপাধ্যায়

জনপ্রিয় অধ্যাপক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক নন, এ এক অন্য হীরেন চট্টোপাধ্যায়, বলা যায় নাটুকে হীরেন চট্টোপাধ্যায়। নিয়মিত অভিনয় করতেন। অগ্নিমিত্রের ‘সূত্রধার’ গ্রুপে। কলকাতার বিভিন্ন মঞ্চে। অনেক মঞ্চ নাটক অভিনয় করেছেন। নীহাররঞ্জন গুপ্তের রঙ্গম’ সংস্থায়। নিয়মিত অভিনয় হয়েছে তপন থিয়েটারে নাটক। এর সঙ্গে রয়েছে দূরদর্শন ও আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত প্রচুর নাটক। পিনাকী চৌধুরী প্রযোজনা করেছেন দিল্লি নেটওয়ার্কের হিন্দি ধারাবাহিক, তেরো পর্বের বাংলা ধারাবাহিক প্রচারিত হয়েছে। কলকাতা দূরদর্শন থেকে, সেই সঙ্গে বেশ কিছু টেলিফিল্ম। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে অর্ধশতাধিক নাটক প্রচারিত হয়েছে, প্রযোজনা করেছেন সূর্য সরকার, অজিত মুখোপাধ্যায়, সমরেশ ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ড: দীপক চন্দ্র পোদ্দারের মতো মানুষ।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830081443
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥